Recent event

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে আন্তরিক সরকার: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলাম
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলাম | ছবি: এখন টিভি
0

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণে সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যান নবনিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা, সেখানে গিয়ে তিনি একথা বলেন।

এসময়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। মন্ত্রণালয়ের কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।

এরপর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম বলেন, ‘দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ়ভাবে করতে কাজ করছে সরকার।’

আরও পড়ুন:

নির্বাচনি ওয়াদা পূরণে মন্ত্রণালয়ের সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একইসাথে স্বাধীন ও উন্নত বাংলাদেশ গড়তে সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলাম।

জেআর