Recent event

‘রাজনৈতিক হয়রানিমূলক’ এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

‘রাজনৈতিক হয়রানিমূলক’ এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে বলা হয়, ‘শেখ হাসিনার আমলে ১৭ বছর বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে।’

আরও পড়ুন:

এতে আরও বলা হয়, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং এগুলোকে বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানি ও ভিন্নমত দমনের জন্য ব্যবহার করা হয়েছিল।

এএইচ