Recent event

চাঁদপুরের বাজারে বাড়তি ফলের দাম

ফলের বাজার
ফলের বাজার | ছবি: সংগৃহীত
0

সারা দিন রোজা রেখে ইফতারের টেবিলে ফল রাখতে পছন্দ করেন অনেকেই। কিন্তু রমজান মাসকে ঘিরে চাঁদপুরের বাজারে বেড়েছে প্রায় সব ধরনের ফলের‌ দাম। এতে করে বাজেট মেলাতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা।

সপ্তাহের ব্যবধানে ৫০ টাকা বেড়ে বিভিন্ন ধরনের আঙুর বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৫০ থেকে ৬০০ টাকা দরে। ৪০০ টাকার আনার বিক্রি হচ্ছে ৪৬০ টাকায়।

এছাড়াও, ২০ টাকা বেড়ে পেঁপে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে, ৪০ টাকা বেড়ে মাল্টা বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, ২৮০ টাকা দরের কমলা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। তাছাড়া তরমুজ, আনারস, আপেল, কলাসহ প্রায় সব ধরনের ফলের‌ দাম বেড়েছে।

আরও পড়ুন:

ক্রেতারা বলছেন, অতিরিক্ত দামের কারণে ফল কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের।

ব্যবসায়ীরা বলছেন, রমজানকে ঘিরে ফলের চাহিদা বেড়েছে ব্যাপক হারে। সেই তুলনায় সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে।

এফএস