আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজিত ন্যায্যমূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘জেলায় প্রচলিত বাজারদরের চেয়ে কম মূল্যে এসব পণ্য সরবরাহ করা হচ্ছে। মূলত নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর কথা বিবেচনায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে, যাতে রমজানে তাদের প্রোটিনসমৃদ্ধ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা যায়।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘সারা দেশে মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে। নির্ধারিত দামে প্রতি লিটার দুধ ৮০ টাকা, ডিম প্রতি ডজন ৮৪ টাকা, ড্রেসিং করা মুরগির মাংস প্রতি কেজি ২২৫ টাকা এবং গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।’
এছাড়া পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখতে ক্ষতিগ্রস্ত খামারিদের সঙ্গে বসে তাদের সমস্যা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
জেলা প্রশাসক শরীফা হকের বিশেষ অতিথি ছিলেন কৃত্রিম প্রজননের পরিচালক মো. শাহজামান খান তুহিন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ আরও অনেকে।





