আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
বার্তায় আরও বলা হয়, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রতিবছর একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ বছরও একইভাবে রাষ্ট্রীয় ও রাজনৈতিক পর্যায়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হবে।





