Recent event

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে নিরাপত্তার কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার | ছবি: সংগৃহীত
0

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালন কেন্দ্র করে দেশে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার ও র‍্যাব মহাপরিচালক।

আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা পরিদর্শন করে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

ডিএমপি কমিশনার জানান, শহিদ দিবস পালন কেন্দ্র করে দেশে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। কেন্দ্রীয় শহিদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে, শহিদ মিনারের আশেপাশে সড়কে সাতটি পয়েন্টে ডাইভারশন ও নিরাপত্তা নিশ্চিতে ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে বলেন জানান তিনি।

আরও পড়ুন:

এদিকে, র‍্যাব মহাপরিচালক বলেন, ‘নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই। শহিদ মিনার এলাকার নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট প্রস্তুতের পাশাপাশি ৬৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।’

এছাড়া শহিদ মিনার ও এর আশপাশের এলাকায় তিনশোর অধিক র‍্যাব সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন তিনি।

এফএস