মাছ ব্যবসায়ীরা জানান, সরবরাহ কম থাকায় সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি ইলিশের দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। বর্তমানে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায়। আকারভেদে কিছু ক্ষেত্রে দাম আরও বেশি চাওয়া হচ্ছে।
আরও পড়ুন:
ক্রেতারা বলছেন, রমজানে ইলিশের চাহিদা বাড়লেও বাজারে ইলিশসহ নদীর মাছের স্বল্পতার কারণে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। অনেকেই বাধ্য হয়ে ইলিশের পরিবর্তে অন্য মাছ কিনছেন। ইলিশের সংকটের প্রভাব পড়েছে অন্যান্য মাছের বাজারেও। সরবরাহ কম থাকায় দেশিয় প্রজাতির মাছের পাশাপাশি চাষের মাছও বিক্রি হচ্ছে চড়া দামে।





