বিশ্বের বিভিন্ন দেশের মতো পবিত্র রমজান মাস শুরু হয়েছে মালয়েশিয়াতেও। বহু সংস্কৃতির প্রায় ৬০ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশটিতে রমজান এলেই দেখা যায় ধর্মীয় সাজসজ্জা। পরিবার-পরিজন থেকে হাজার মাইল দূরে থেকেও ধর্মীয় অনুশাসন আর কর্মব্যস্ততার মাঝেই রোজা পালন করছেন প্রবাসী বাংলাদেশিরা।
জীবিকার তাগিদে দেশটিতে কর্মরত আছেন ১০ লাখেরও বেশি বাংলাদেশি যার সিংহভাগ মুসলিম। সেহরি শেষে ফজরের পর কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তারা। দীর্ঘ কর্মঘণ্টা, গরম আবহাওয়া আর ক্লান্তি সত্ত্বেও রোজা রাখছেন নির্মাণশ্রমিক, রেস্তোরাঁ কর্মী ও কারখানার শ্রমিকরা।
আরও পড়ুন:
রাজধানী কুয়ালালামপুর, শিল্পনগরী সেলাংগর, পেনাং কিংবা জোহরের বিভিন্ন অঞ্চলে কর্মরত প্রবাসীরা বলছেন— দেশের মতো পারিবারিক আবহ না থাকলেও ধর্মীয় আবেশের কমতি নেই।
রমজানে স্থানীয় মসজিদগুলোতে তারাবির নামাজ ও দেশীয় কমিউনিটির ইফতার মাহফিলে অংশ নিচ্ছেন প্রবাসীরা। এতে তাদের মধ্যে তৈরি হচ্ছে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন।





