Recent event

ভিনিসিয়াসের বর্ণবাদের অভিযোগে শুরু উয়েফার তদন্ত

ম্যাচের একটি মুহূর্ত
ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে উত্তপ্ত পরিস্থিতি। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে তদন্ত শুরু করেছে উয়েফা।

বেনফিকার মাঠে ১-০ গোলে জয়ের ম্যাচে গোল করার পরই রেফারির কাছে অভিযোগ করেন ভিনিসিয়াস। খেলা বন্ধ থাকে প্রায় ১১ মিনিট। অভিযোগের তীর বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নির দিকে।

আরও পড়ুন:

কিলিয়ান এমবাপ্পে দাবি করেন, প্রেস্তিয়ান্নি জার্সি দিয়ে মুখ ঢেকে ভিনিসিউসকে ‘বানর’ বলে অপমান করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি।

প্রেস্তিয়ান্নির দাবি, কথা ভুল বোঝা হয়েছে। এ ঘটনায় প্রেস্তিয়ান্নির পাশে দাঁড়িয়েছে তার ক্লাব বেনফিকা। পর্তুগিজ ক্লাবটি বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে লিখেছে, ‘একসঙ্গে তোমার পাশে।’

অভিযোগ প্রমাণিত হলে অন্তত ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন প্রেস্তিয়ান্নি। উয়েফার নীতি ও শৃঙ্খলা পরিদর্শক ঘটনার তদন্ত করবেন।

এফএস