সবচেয়ে বড় চমক দেখিয়েছে নরওয়ের ক্লাব বউদা গ্লিমট। তারা ৩-১ গোলে হারিয়েছে ইতালির শক্তিশালী দল ইন্টার মিলানকে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় গ্লিমট, আর সেই ধারাবাহিকতাতেই নিশ্চিত করে গুরুত্বপূর্ণ জয়।
আরও পড়ুন:
অন্য আরেক গোলবন্যার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ক্লাব ব্রুগা। ছয় গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ছিলো টানটান উত্তেজনা।
এদিকে জার্মানির বায়ার লেভারকুসেন ২-০ গোলে পরাজিত করেছে গ্রিসের অলিম্পিয়াকোসকে। দাপুটে পারফরম্যান্সে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় তারা।





