আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এসময়ে শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, ‘ক্লাস ছেড়ে আপনারা আন্দোলন করবেন সেটা হতে পারে না। আপনাদের দাবি যেভাবে আসার কথা সেভাবেই আসবে। আমরা সেগুলোকে অ্যাড্রেস করব, এমন তো না আমরা অ্যাড্রেস করছি না। তাই রাজপথ দখল করে দাবি আদায় করার কোনো প্রয়োজন নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা জানি শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আমি আশা করি আমাদের মেসেজটি তারা পেয়েছেন এবং সেভাবেই তারা কাজ করবেন।’





