Recent event

ম্যানেজার পদে চাকরির সুযোগ দিচ্ছে মধুমতি ব্যাংক, থাকছে না বয়সসীমা

মধুমতি ব্যাংক ও চাকরির বাজার
মধুমতি ব্যাংক ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। বেসরকারী বাণিজ্যিক ব্যাংকটি ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৮ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার

আবেদনের শেষ তারিখ: ৯ মার্চ

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি এমএস প্যাকেজ সম্পর্কে ভালো জ্ঞান থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানানো হয়েছে। এ পদে আবেদনের জন্য কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা প্রয়োজন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন ৯২ হাজার টাকা (মাসিক)। ফুলটাইম চাকরি করতে হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুবিধা পাবেন। আবেদনের জন্য বয়সসীমা উল্লেখ নেই ।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস