গতকাল (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) নিউইয়র্কের চায়নাটাউনের বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে স্বাগত জানানো হয় লুনার নিউইয়ার বা চান্দ্রবর্ষকে। কাউন্টডাউনের পরপরই শুরু হয় চোখ ধাঁধানো আয়োজন।
স্থানীয় বাসিন্দারা পরিবার-পরিজন নিয়ে জড়ো হন বার্ষিক ফায়ারক্র্যাকার অনুষ্ঠানে। রাস্তা জুড়ে লায়ন ড্যান্স ও ড্রাগন প্যারেডে অংশ নেন শিল্পীরা। অনেকে মোবাইল ফোনে ধারণ করেন মূহুর্তগুলো।
চীনা ঐতিহ্যে বিশ্বাস করা হয় এ আতশবাজি অশুভ আত্মাকে তাড়িয়ে বয়ে আনে সৌভাগ্য। দিনটি উপলক্ষে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলো বন্ধ রাখা হয়।
আরও পড়ুন:
অন্যদিকে হংকংয়ের ক্যাথে ইন্টারন্যাশনাল চাইনিজ নিউইয়ার নাইট প্যারেডের মাধ্যমে শুরু হয় লুনার ইয়ার অফ দ্যা হর্স উদযাপন। সিম শা সুই এলাকায় অনুষ্ঠিত প্যারেডে অংশ নেন স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পীরা।
যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের পারফরমাররা রঙ্গিন ও বাহারি পোশাকে পরিবেশন করেন নৃত্য ও সংগীত। দর্শকের মাঝে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন চায়নার চিফ এক্সেকিউটিভ জন লি।
মঞ্চে লায়ন ড্যান্স, ড্রাগন ড্যান্স এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে দর্শককে।
বেইজিংয়ে সকালে শুরু হয় টেম্পল ফায়ার। লুনার নিউ ইয়ার উপলক্ষে সেখানে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। অনেকে সৌভাগ্যের আশায় স্পর্শ করে লায়নকে।
তবে, ঐতিহ্যবাহী এ উৎসব বাড়তি আকর্ষণ ছিল হিউম্যানয়েড ও ডগরোবটের নাচ।





