বিরতির পর আবারও মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগ। ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে ক্লাবগুলো। অবসর কাটিয়ে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন জামাল ভূঁইয়াও। নতুন ও মেধাবী ফুটবলার দলে ভেড়ানোয় টেবিলের শীর্ষে জায়গা করে নেবে ব্রাদার্স এমনটাই আশা করছেন তিনি।
ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘অনেক দিন পর আবারও শুরু করেছি। এখন খুব ভালো লাগছে আমার কাছে। এখনও অনেক খেলোয়াড় আসেনি, আশাকরি তারা আসবে। তাই তাদের বিষয়ে জানি না। আর আজকে প্রাকটিস করেছি।’
আরও পড়ুন:
এদিকে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচটি সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন জামাল-হামজারা। মার্চে উভয় ম্যাচেই জয় নিয়ে র্যাংকিংয়ে উন্নতি করার পরিকল্পনা লাল-সবুজদের।
ব্রাদার্স ইউনিয়ন অধিনায়ক আরও বলেন, ‘আমরা তো তাদের মাঠে খেলবো তাই বলা যায় সেখানে অনেক কষ্ট হবে আর চাপও থাকবে। আর আমরা সে চাপও নিতে চাই। এরআগে আমরা বাহিরে খেলছি হংকংয়ের সঙ্গে সেখানে অনেক দর্শক ছিলো ঠিক তেমনি ভিয়েতনামেও সে রকমই হবে। আর আমি মনে করছি ভিয়েতনাম হংকংয়ের চেয়ে ভালো।’
রাজনৈতিক পালাবদলের পর দেশের ক্রীড়ার অভিভাবকের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাফ জয়ী সাবেক অধিনায়ক আমিনুল হক। ক্রীড়া প্রতিমন্ত্রী ফুটবলার হওয়ায় তার কাছে একটু বেশিই চাওয়া জামাল ভূঁইয়ার।
জামাল ভূঁইয়া বলেন, ‘ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে উনি শুধু ফুটবলে না ক্রিকেটসহ বাকি খেলায় ও অবদান রাখবে। তারপরও মনে হয় উনি ফুটবলে একটু বেশি মনোযোগ দিতে পারে।’





