বিজিবি জানায়, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ঔষধ পাচারের চেষ্টা করছে।
আরও পড়ুন:
বুধবার সকালে বিজিবির টহল দল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ব্র্যান্ডের ব্যথানাশক ট্যাবলেট (ট্যাপেন্টাডল ট্যাবলেট ১০০ মিলিগ্রাম) জব্দ করতে সক্ষম হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবি।
এবিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়োজিদ জানান, সীমান্তে মাদক,চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবির কঠোরতা নীতি অনুসরণ করে আসছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





