Recent event

রমজান শুরুতে কাতারে হাজারো পণ্যে মূল্যছাড়, প্রবাসীরা সন্তুষ্ট

কাতারের বাজার প্রবাসী বাংলাদেশিরা
কাতারের বাজার প্রবাসী বাংলাদেশিরা | ছবি: এখন টিভি
0

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এক হাজারের বেশি পণ্যের দাম কমালো কাতার সরকার। রমজান শেষ না হওয়া পর্যন্ত এ ছাড় চলবে। দেশটির সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

রমজানকে সামনে রেখে উপসাগরীয় দেশ কাতারে নেয়া হয়েছে নানান প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও রমজান মাস উপলক্ষে ভোজ্যতেলসহ এক হাজারেরও বেশি পণ্যের উপর ছাড় দিয়েছে কাতার সরকার। দেশের সব বাজার ও সুপারশপকে এ নির্দেশ মেনে পণ্য বিক্রি করতে বলা হয়েছে।

আরও পড়ুন:

কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, পুরো রমজান মাস জুড়ে এই ছাড় চলবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।

মূল্যছাড় দেয়া পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, ময়দা, দুধ ও ডেইরি সামগ্রী, মিনারেল ও বোতলজাত পানি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, শাক সবজি, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, ডিম, লবণ, ভোজ্য তেলসহ মোট এক হাজারের বেশি পণ্য। এই নির্দেশনা না মানলে বিক্রেতাদের জেল জরিমানাও হতে পারে।

এএম