নতুন সরকারের কাছে বড় প্রত্যাশা; দ্রব্যমূল্য–দুর্নীতি নিয়ন্ত্রণের দাবি

নতুন সরকারের কাছে জনগণের বড় প্রত্যাশা
নতুন সরকারের কাছে জনগণের বড় প্রত্যাশা | ছবি: এখন টিভি
1

ক্ষমতায় আসা নতুন সরকারের কাছে আকাশচুম্বী প্রত্যাশা সর্বস্তরের নাগরিকের। সুস্থ একটি রাজনৈতিক ধারা ফিরে আসুক দেশে, যেখানে নিয়ন্ত্রণে থাকবে দ্রব্যমূল্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা ব্যবস্থা; হামলা মামলায় জর্জরিত হবে না প্রতিপক্ষ। নতুন মন্ত্রিপরিষদে তারুণ্যের অংশগ্রহণ দেখে যুবারা চান আইনের শাসন, অর্থনীতি, শিক্ষা ও রাজনৈতিক সংস্কার।

দীর্ঘ সময়পর ক্ষমতার মসনদে বসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য অপেক্ষায় বহুমুখী চ্যালেঞ্জ। অংশগ্রহণমূলক ও প্রায় সংঘাতমুক্ত ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি এবার সরকার গঠন করেছে। সর্বস্তরের মানুষের প্রত্যাশা আসছে রমজানে নতুন সরকার করবে দ্রব্যমূল্যর নিয়ন্ত্রণ। দুর্নীতি-চাঁদাবাজি হবে বন্ধ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, ‘মব কালচারটা বন্ধ করার দাবি থাকবে বিএনপি সরকারের কাছে।’

আরও পড়ুন:

এক রিকশাচালক বলেন, ‘আমাদের ৮৫ থেকে ৯০ টাকার চাল কিনে খেতে হয়। এতে আমাদের চলে না, আমাদের ঢাকায় থাকা কঠিন হয়ে গেছে।’

এক সবজি বিক্রেতা নারী বলেন, ‘আমরা মরে যেতে রাজি তবে চাঁদা দেবো না আর। এরপর যদি আমাদের এখান থেকে উঠিয়ে দেয় তাহলে আমরা ভিক্ষা করে খাবো।’

রাষ্ট্র পরিচালনায় নতুন প্রজন্মের আস্থা, অংশগ্রহণ ও সন্তুষ্টির বিষয়টিকে গুরুত্ব দেয়ার কথা ফুটে ওঠে তরুণদের বক্তব্যে। নতুন মন্ত্রী পরিষদে তারুণ্যের অংশগ্রহণ দেখে যুবারা চান শাসনাবস্থা, আইনের শাসন, অর্থনীতি, শিক্ষা ও রাজনৈতিক সংস্কৃতির সংস্কার।

এএম