Recent event

রমজান উপলক্ষে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময়সূচী পরিবর্তন

ভোমরা স্থলবন্দর
ভোমরা স্থলবন্দর | ছবি: সংগৃহীত
0

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পবিত্র রমজান মাস উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রমের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের কার্যনির্বাহী পরিষদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাসে আমদানি ও রপ্তানি কার্যক্রম সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। একইসঙ্গে স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ ও বহির্গমনও পূর্বের ন্যায় অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রমজান মাস শেষ হলে পরবর্তী সময় থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আগের নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত পরিচালিত হবে।

ইএ