আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও স্কুলের সভাপতি তৌহিদুজ্জামান পাভেল।
অতিরিক্ত জেলা প্রশাসকের ( শিক্ষা ও আইসিটি) সভাপতিত্বে শিক্ষিক এহসানা রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রাফি উদ্দিন, সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকা, অবিভাবকসহ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে জয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সার্টিফিকেট তুলে দেয়া হয়। অবিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন এম এ হামিদসহ আরও একজন।
আরও পড়ুন:
এসময় প্রধান অতিথি তৌহিদুজ্জামান পাভেল জানান, এত স্বল্প সময়ে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এত ভালো করতে পারায় তিনি আনন্দিত। তিনি বলেন, ‘এ স্কুলে ভর্তি হতে হলে একসময় অনেক বেগ পেতে হবে।’ এছাড়া শিক্ষকদেরও জন্য ভালো কিছু করতে, তাদের বেতন, ভাতাসহ অন্যান্য সুবিধা প্রদান করতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন নির্মাণেও কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, ‘এ স্কুলটির ক্যাম্পাস জেলার সবচেয়ে আকর্ষণীয় হবে।’





