Recent event

মুসলিম ফুটবলাদের ইফতারের জন্য বিরতি থাকছে ইপিএলে

ইপিএলের একটি ম্যাচে খেলোয়াড়দের ইফতারের মুহূর্ত
ইপিএলের একটি ম্যাচে খেলোয়াড়দের ইফতারের মুহূর্ত | ছবি: এখন টিভি
0

পবিত্র মাহে রমজানে মুসলিম ফুটবলাদের ইফতারের জন্য বিরতি থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল)। ম্যাচ থামিয়েই মুসলিম ফুটবলারদের সময় দেয়া হবে রোজা ভাঙার।

চলতি সপ্তাহেই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। যুক্তরাজ্যের সময় অনুসারে রমজান মাসে সূর্যাস্ত হয় বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে।

এদিকে ইপিএলে শনি ও রোববার ঐ একই সময়ে খেলা থাকে দলগুলোর। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে খেলছেন পঞ্চাশেরও বেশি মুসলিম ফুটবলার।

আরও পড়ুন:

তাইতো ক্লাব অধিনায়ক ও ম্যাচ কর্মকর্তারা মিলে সিদ্ধান্ত নিতে পারবেন কখন তারা বিরতি নেবেন, যেন মুসলিম খেলোয়াড়রা তাদের রোজা ভাঙতে পারেন। যদিও এবারই প্রথম চালু হচ্ছে না এ নিয়ম।

২০২১ সাল থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এমন মানবিক সিদ্ধান্তে খুশি সাবেক এভারটন ফুটবলার আবদুলায়ে দুকুরেরা। কারণ তারা নিয়মিত রোজা রেখেই ফুটবল খেলে থাকেন।

এসএইচ