Recent event

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি রুমিন

শপথ অনুষ্ঠান থেকে চলে যাচ্ছেন রুমিন ফারহানা
শপথ অনুষ্ঠান থেকে চলে যাচ্ছেন রুমিন ফারহানা | ছবি: সংগৃহীত
0

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন জামায়াত ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা। তবে এ শপথ নেননি স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সেখান থেকে চলে যান।

এর আগে বিএনপির এমপিরা সকাল পৌনে ১১টার দিকে শপথ নেন। তবে বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

এএইচ