Recent event

ইউক্রেনের আরও ১২ বসতির নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত একটি অঞ্চল
ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত একটি অঞ্চল | ছবি: সংগৃহীত
0

চলতি মাসে ইউক্রেনের আরও ১২টি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। সংঘাত পঞ্চম বছরে গড়ানোর আগে শীতের মধ্যেই সংঘাত হয়েছে তীব্র।

রোববার রুশ চিফ অব জেনারেল স্টাফ জানান, সুমি ও খারকিভ অঞ্চলে বিভিন্ন এলাকা দখল করেছে তার বাহিনী। একইসঙ্গে, ২৪ ঘণ্টায় ইউক্রেনের ছোঁড়া ২২২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে।

আরও পড়ুন:

সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনের মোট ৬৭০টি উড়োজাহাজ, ৩শ' হেলিকপ্টার, সাড়ে ৬শ' সারফেস-টু-এয়ার মিসাইল ও এক লাখের বেশি ড্রোন ধ্বংসের দাবি মস্কোর। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ।

বৈশ্বিক সংঘাত পর্যবেক্ষক সংস্থা অ্যাকশন অন আর্মড ভায়োলেন্সের তথ্য, ২০২৫ সালে বোমা হামলায় ইউক্রেনে বেসামরিক হতাহত বেড়েছে ২৬ শতাংশ। প্রতি হামলায় প্রাণহানি প্রায় পাঁচ, যা আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ বেশি।

এএইচ