Recent event

সারাদেশের আবহাওয়া শুষ্ক, আংশিক মেঘলা থাকবে আকাশ

আবহাওয়া ভবন
আবহাওয়া ভবন | ছবি: সংগৃহীত
0

সারাদেশে আজ আবহাওয়া শুষ্ক থাকবে। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে আকাশ। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।সারাদেশে আজ আবহাওয়া শুষ্ক থাকবে। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে আকাশ। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে। আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩২ মিনিটে।

এএইচ