Recent event

জনগণের আস্থাই আমার বিজয়ের শক্তি: হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ | ছবি: এখন টিভি
2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিজয়ী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এই নির্বাচন তার বিরুদ্ধে একটি বৃহৎ রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর লড়াই। কিন্তু তার সঙ্গে জনগণ ছিল বলে সে জয়ী হয়েছে বলে জানিয়েছেন। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এ নির্বাচন ছিল আমার বিরুদ্ধে একটি বৃহৎ রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর লড়াই। কিন্তু আমার সঙ্গে জনগণ ছিল। তাদের আস্থা ছিল। তাই আমি বিজয়ী হয়েছি।’

তিনি বলেন, ‘আমরা ইনসাফ প্রতিষ্ঠা করবো। আমার শত্রুর সঙ্গেও যেন কোনো বেইনসাফি না হয়, সে ধরনের সিস্টেম তৈরির জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আমাদের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে কাজ করবো।’

আরও পড়ুন:

ফ্যাসিবাদের চূড়ান্ত বিলুপ্তিকে মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমার রাজনৈতিক দল এনসিপির রাজনীতির মূল অঙ্গীকার হলো জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানো।’

গতকাল (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিপুল ভোটে বিজয়ী হন এনসিপির এ নেতা। ১১ দলীয় জোটের পক্ষ থেকেও তাকে সমর্থন দেয়া হয়।

এসএস