Recent event

সিলেট-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির তাহসিনা

মোছা. তাহসিনা রুশদীর
মোছা. তাহসিনা রুশদীর | ছবি: এখন টিভি
0

সিলেট-২ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মোছা. তাহসিনা রুশদীর। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

সিলেট-২ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৬৭৯ জন। আর নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ২৫৩ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৬ লাইভ আপডেট দেখতে,ক্লিক করুন,

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর)
প্রার্থীর নাম দল / প্রতীক প্রাপ্ত ভোট
মোছা. তাহসিনা রুশদীর (বিজয়ী) বিএনপি (ধানের শীষ) ১,১৬,৬৯৭
মুহাম্মদ মুনতাছির আলী খেলাফত মজলিস (দেয়াল ঘড়ি) ৩৭,৪৪৬

ভোটার বিন্যাস: সিলেট-২ সংসদীয় এলাকা
পুরুষ ভোটার নারী ভোটার মোট ভোটার
১,৮৮,৬৭৯ জন ১,৮০,২৫৩ জন ৩,৬৮,৯৩২ জন

জেআর