শামীম হায়দার পাটোয়ার গাইবান্ধা-১ আসন থেকে লাঙ্গল প্রতীকে লড়াই করছেন। তিনি আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলানীপাড়া মফিজুল হক পাটোয়ারী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।
পরে তিনি উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন। দুপুর ১২টার দিকে তিনি বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন:
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভোটারদের মধ্যে আমরা উৎসাহ দেখছি। তবে প্রচুর বাইরের লোক দেখছি। আমরা অনুভব করছি, বিভিন্ন জায়গায় সনাতন ধর্মের লোকজনকে বাধা দেয়ার চেষ্টা করা হতে পারে। এসব জাতীয় পার্টি প্রতিহত করবে।’
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘বিভিন্ন মামলার হুমকি দেয়া হচ্ছে। আওয়ামী লীগের সমর্থকদের হুমকি দেয়া হয়েছে। গ্রেপ্তারের হুমকি দেয়া হয়েছে। যাতে তারা কেন্দ্রে যেতে না পারে। এটা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। সবার নির্বাচনে সহায়তা করা উচিত। সুষ্ঠু ভোট হলে ফলাফল যাই হোক, আমরা মেনে নেব।’





