আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন:
রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বিএনপি জোটের প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ভোটে লড়ছেন নিজ দলের প্রতীক ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে।
রুমিন ফারহানা বলেন, ‘পুলিশ, সেনাবাহিনী, ডিসিসহ সবার কাছে ৮টি কেন্দ্রের নাম পাঠিয়েছি। আমার নেতাকর্মীরা কিছুটা প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছে। দুই কর্মীকে পুলিশ গতকাল রাতে ধরে নিয়ে গেছে। রাতে সিল মারার পরিকল্পনা রোধে তারা পাহারায় ছিল। কিন্তু কোনো অভিযোগ ছাড়াই তাদেরকে ধরা হয়েছে।’





