গতকাল (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানায়। এ ঘটনায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে ঢুকে ক্যামেরা দুটি চুরি করে নিয়ে যায়।
মিরপুরের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সঙ্গে একই স্থানে নতুন ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক জিডি করেছেন। এখনো ক্যামেরা উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
এদিকে কুষ্টিয়া-২ আসনে মিরপুর-ভেড়ামারা দুই উপজেলায় ১১৪টি ভোটকেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন।





