নিহতদের স্বজনরা জানান, বেলা ১১টায় স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের মিছিল ছিলো। সেখানে প্রথমে জোনাব আলী অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে মিছিলটি সাবালিয়া এলাকায় পৌছলে জিয়াউর রহমান অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিয়াউর রহমানের হার্টে সমস্যা ও ডায়াবেটিক ছিলো।
স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ‘আজকে আমার গণমিছিল ছিলো। সেখানে প্রত্যেক এলাকা থেকে লোকজন এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে আমার দুই কর্মী মৃত্যুবরণ করেছেন। পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।’





