ম্যাচের ৬৫ মিনিটে ক্লাবের হয়ে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন আলভারো কারেরাস। এরপর যোগ করা সময়ে গোল করে জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পে। টানা ছয় ম্যাচে এটি তার নবম গোল।
আরও পড়ুন:
ভিনিসিয়াস ও বেলিংহ্যামকে ছাড়াই পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রাখে রিয়াল। কোর্তোয়াকে কোনো সেভই করতে হয়নি। আর বদলি হিসেবে নেমে অ্যাসিস্ট করে রিয়ালের জয়ের অন্যতম কারিগড় ব্রাহিম দিয়াজ।
এ জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে লস ব্ল্যাঙ্কোস।





