Recent event

ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না | ছবি: এখন টিভি
0

নির্বাচনি ব্যয় নির্বাহ করতে না পারায় ঢাকা-১৮ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।

মান্না জানান, একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত থাকলেও ঢাকা-১৮ বিশাল নির্বাচনি এলাকা। যেখানে নির্বাচনি ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। এতে ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন:

একইসঙ্গে, এমন সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশও করেন তিনি। ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ানোয় কেবল বগুড়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন মাহমুদুর রহমান মান্না।

এফএস