Recent event

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন

ইসিতে স্মারকলিপি দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ১১ সংগঠনের প্রতিনিধিরা
ইসিতে স্মারকলিপি দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ১১ সংগঠনের প্রতিনিধিরা | ছবি: সংগৃহীত
0

‘নারীবিদ্বেষী ও অবমাননাকর’ বক্তব্য দেয়ার অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছেন ১১টি নারী সংগঠন।

আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করে নারী পক্ষ, নারীর রাজনৈতিক অধিকার ফোরাম এবং গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনসহ ১১ টি নারী সংগঠন। এসময় ভোটের মাঠে নারীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ৪ দফা দাবিতে ইসিকে স্মারকলিপি দেন তারা।

আরও পড়ুন:

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তারা জানান, নারী নেতৃত্ব নিয়ে সংবিধান বিরোধী অবস্থান ও আচরণ বিধি ভঙ্গের কারণে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের প্রার্থীতা বাতিলসহ দলটির নিবন্ধন বাতিল করতে হবে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠে নারীরা নিরাপদ নয় জানিয়ে, প্রয়োজনীয় নিরাপত্তা দিতেও ইসিকে আহ্বান জানান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু।

এএম