Recent event

কামিল ১ম পর্বে ভর্তি শুরু: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন বিজ্ঞপ্তি, অনলাইনে রেজিস্ট্রেশন কবে?

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় | ছবি : সংগৃহীত
0

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (Islamic Arabic University - IAU) অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে কামিল (স্নাতকোত্তর) (Kamil Masters) দুই বছর মেয়াদি শ্রেণিতে ভর্তি কার্যক্রমের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে এই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। বিলম্ব ফি ছাড়া ভর্তির সুযোগ থাকছে ২৯ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে ভর্তির এই বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সূচি (Admission Schedule)

ভর্তি-ইচ্ছুক ছাত্রছাত্রীরা নির্ধারিত শর্ত পূরণ করে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোতে সরাসরি ভর্তি হতে পারবেন। গুরুত্বপূর্ণ তারিখগুলো নিচে দেওয়া হলো:

আরও পড়ুন:

বিলম্ব ফি ছাড়া ভর্তি (Admission without late fee): ৮ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ ২০২৬।

ফি জমার সময় (Fee Payment): ৩০ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায়।

বিলম্ব ফিসহ ভর্তি (Admission with late fee): ৩০ মার্চ থেকে ১৯ এপ্রিল ২০২৬।

অনলাইন রেজিস্ট্রেশন (Online Registration): ২৩ মার্চ থেকে ২৮ এপ্রিলের মধ্যে সম্পন্ন করে ২৯-৩০ এপ্রিলের মধ্যে ফাইনাল সাবমিট দিতে হবে।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা (Admission Eligibility)

১. ফাজিল স্নাতক (পাস) উত্তীর্ণ: ২০২৩ ও ২০২৪ সালের ফাজিল স্নাতক (পাস) ৩য় বর্ষের নিয়মিত শিক্ষার্থীরা ২ বছর মেয়াদি কামিল ১ম পর্বে ভর্তি হতে পারবেন।

২. অনার্স ও ১ বছর মেয়াদি মাস্টার্সধারী: যারা ইতিমধ্যে ফাজিল অনার্স বা ১ বছর মেয়াদি কামিল ডিগ্রি অর্জন করেছেন, তারাও নিয়মিত শিক্ষার্থী হিসেবে ২ বছর মেয়াদি কামিল ১ম পর্বে ভর্তি হতে পারবেন।

৩. বিষয় পরিবর্তনের সুযোগ: যারা ২০২২ ও ২০২৩ সালে কামিল চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা চাইলে অন্য যেকোনো বিষয়ে নতুন করে নিয়মিত শিক্ষার্থী হিসেবে ১ম পর্বে ভর্তি হতে পারবেন।

আরও পড়ুন:

কামিল (স্নাতকোত্তর) ১ম পর্ব ভর্তি সময়সূচি: ২০২৪-২০২৫
কার্যক্রম (Activity) সময়সীমা (Deadline)
বিলম্ব ফি ছাড়া ভর্তি ৮ ফেব্রুয়ারি - ২৯ মার্চ ২০২৬
বিলম্ব ফিসহ ভর্তি ৩০ মার্চ - ১৯ এপ্রিল ২০২৬
ব্যাংকে ফি জমা (বিনা জরিমানা) ৩০ মার্চ - ২ এপ্রিল ২০২৬
অনলাইন রেজিস্ট্রেশন ২৩ মার্চ - ২৮ এপ্রিল ২০২৬
ফাইনাল সাবমিট ২৯ - ৩০ এপ্রিল ২০২৬

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন।

এসআর