Recent event

কিশোরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেপ্তার
আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেপ্তার | ছবি: এখন টিভি
0

কিশোরগঞ্জের অষ্টগ্রামে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১৯টি দেশিয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর বাজার এলাকায় থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া খোরশেদ খাঁ (৫২) অষ্টগ্রাম উপজেলার উত্তর আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, উত্তর আব্দুল্লাহপুর এলাকায় আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্রসহ সন্ত্রাসীরা অবস্থান করছে, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী।

আরও পড়ুন:

এসময় খোরশেদ খানের বসত ঘরের বাথরুম থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও দা-লাঠিসহ দেশিয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় খোরশেদ খানকে।

পরে তাকে অষ্টগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে অষ্টগ্রাম থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এসএস