জুবাইদা রহমান বলেন, ‘আমাদের সমস্যা অনেক। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তা সমাধান সম্ভব। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।’
আরও পড়ুন:
ভেদাভেদের আগে সমতা উল্লেখ করে ডা. জুবাইদা বলেন, ‘সবার জন্য সমান সুযোগ। আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধা ভিত্তিক চাকরি। শোষণের আগে অধিকার। আমরা এমন একটি সমাজ দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা। সেই জন্য সবাই একসাথে কাজ করতে হবে।’





