Recent event

ইএফএল কাপ: সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনাল-চেলসি ডার্বি আজ

আর্সেনাল ও চেলসির লোগো
আর্সেনাল ও চেলসির লোগো | ছবি: সংগৃহীত
0

ইএফএল কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে দুই নগর প্রতিপক্ষ আর্সেনাল এবং চেলসি। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়।

ডার্বির প্রথম লেগে ৩-২ ব্যবধানে জয়ের সুবাদে এ লেগে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে আর্সেনাল। অন্যদিকে চেলসির সামনে সুযোগ আছে আর্সেনালকে টপকে ফাইনালে জায়গা করে নেয়ার। তবে সেক্ষেত্রে অন্তত ২ গোলের ব্যবধানে জয় পেতে হবে ব্লু-দের।

আরও পড়ুন:

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অবশ্য পূর্ণ শক্তির দলই পাচ্ছেন দুই দলের কোচ। লন্ডনের দুই অভিজাত ক্লাবের লড়াইয়ে অবশ্য কিছুটা এগিয়েই থাকবে আর্সেনাল। ২০২১ সালের পর থেকে চেলসির বিপক্ষে হার নেই তাদের।

এসএইচ