Recent event

বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, উৎসব বোনাসসহ থাকছে একাধিক সুবিধা

বসুন্ধরা গ্রুপ ও চাকরির বাজার
বসুন্ধরা গ্রুপ ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ। প্রতিষ্ঠানটির সিমেন্ট ডিস্ট্রিবিউশন বিভাগ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ

চাকরির ধরন:বেসরকারি চাকরি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ

আবেদনের শেষ তারিখ: ৭ ফেব্রুয়ারি

পদসংখ্যা: ৪টি

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে প্রার্থীর স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও চালান এবং প্রেরণের নথি প্রস্তুত এবং যাচাইয়ে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানানো হয়েছে। এ পদে আবেদনের জন্য ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতনি আলোচনা সাপেক্ষ ফুলটাইম চাকরি করতে হবে। কর্মস্থল হবে; গাজীপুর (কালীগঞ্জ), মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ (বন্দর), পটুয়াখালী (পটুয়াখালী সদর)। আবেদনের জন্য বয়সসীমা নির্ধারিত নয়।

নির্বাচিত প্রার্থীরা টি/এ, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, খাবার ভাতা এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস