Recent event

রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

গরুর মাংস
গরুর মাংস | ছবি: সংগৃহীত
0

প্রতি বছরের মতো এবারও রোজায় সুলভমূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি করবে সরকার। প্রতি কেজি গরুর মাংস ৬৫০ ও প্রক্রিয়াজাত মুরগির মাংস ২৫০, প্রতি লিটার দুধ ৮০ এবং প্রতিটি ডিম আট টাকা করে বিক্রি হবে।

একনজরে: রোজায় সুলভ মূল্যে সরকারি মাংস বিক্রি
পণ্যের নাম (Product) নির্ধারিত মূল্য (প্রতি কেজি)
গরুর মাংস (Beef) ৬৫০ টাকা
খাসির মাংস (Mutton) ৯০০ টাকা (সম্ভাব্য)
ড্রেসড ব্রয়লার (Broiler Chicken) ২৫০ টাকা (নির্ধারিত)
ডিম (Egg) ৯.৫০ টাকা (প্রতি পিস)

গতকাল (রোববার,১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রমজান কেন্দ্রিক ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

পাশাপাশি সভায় গত বছরের চেয়ে এবছর পণ্য বিক্রির স্থান বৃদ্ধির নির্দেশ দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এবার ৪৮টি স্থানে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেয়া হচ্ছে।

আরও পড়ুন:

এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরে মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, ‘বরাবরের মতো এবছরও ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হবে। আমরা চাই রমজান মাসে রোজাদারদের কষ্ট কিছুটা লাঘব করতে। এজন্য আমরা কাজ করছি।’

তিনি জানান, এরই মধ্যে এসব পণ্য সরবরাহকারী অংশীজনদের সঙ্গে কথা হয়েছে। তারা গত বছরের চেয়ে এবছর বেশি জায়গায় পণ্য বিক্রির ব্যবস্থা করবেন।

২০২৬ সালের রমজান উপলক্ষে সুলভমূল্যের পণ্য বিক্রির নির্দিষ্ট ঢাকার ৪৮টি পয়েন্ট বা এলাকার তালিকা

একনজরে: রমজানের সুলভমূল্যের পণ্য ও বিক্রয় তথ্য
বিষয় (Topic) বিস্তারিত তথ্য (Information)
মোট পয়েন্ট সংখ্যা ৪৮টি (ঢাকা মহানগরী ও আশপাশে)
কার্যক্রমের সময় ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত
বিক্রয় পদ্ধতি ভ্রাম্যমাণ কুল ভ্যান (Pickup Cool Van)
বিক্রয় শুরুর সময় প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে
তদারকি সংস্থা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

সুলভমূল্যে পণ্য বিক্রির প্রধান পয়েন্টসমূহ (ঢাকা শহর)

সুলভমূল্যে পণ্য বিক্রির নির্ধারিত পয়েন্ট ও এলাকা (রমজান ২০২৬)
ক্র. নং প্রধান এলাকা নির্দিষ্ট পয়েন্ট বা অবস্থানসমূহ
০১ ফার্মগেট খামারবাড়ি (প্রাণিসম্পদ অধিদপ্তর সংলগ্ন)
০২ সচিবালয় আব্দুল গনি রোড
০৩ মিরপুর ৬০ ফিট রোড এবং মিরপুর-১ (ঈদগাহ মাঠ)
০৪ আজিমপুর মাতৃসদন হাসপাতাল এলাকা
০৫ মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি এবং টাউন হল বাজার
০৬ বনশ্রী প্রধান সড়ক সংলগ্ন এলাকা
০৭ হাজারীবাগ ট্যানারি মোড় এলাকা
০৮ রামপুরা টিভি সেন্টার সংলগ্ন এলাকা
০৯ মতিঝিল আরামবাগ এবং বাংলাদেশ ব্যাংক এলাকা
১০ উত্তরা দিয়াবাড়ী এবং রাজউক উত্তরা মডেল কলেজ এলাকা
১১ গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন এলাকা
১২ বনানী কড়াইল বস্তি এলাকা
১৩ কামরাঙ্গীরচর প্রধান বাজার এলাকা
১৪ যাত্রাবাড়ী মানিকনগর এবং দয়াল ভরসা মার্কেট এলাকা
১৫ বাসাবো বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকা
১৬ খিলগাঁও রেলগেট সংলগ্ন এলাকা
১৭ বাড্ডা শাহজাদপুর এবং নতুন বাজার (১০০ ফিট)
১৮ সেগুনবাগিচা কাঁচাবাজার এলাকা

বিশেষ তথ্য: মোট ৪৮টি পয়েন্টের মধ্যে ২৫টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাক থাকবে। এই কার্যক্রম ১ রমজান থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত চলবে।

এসএস