Recent event

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ২

ফ্লোরা শিমু
পুলিশি হেফাজতে আটকরা
পুলিশি হেফাজতে আটকরা | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুইটি পাইপগান, একটি খেলনা পিস্তল ও একটি শটগানের কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার হারুনের ছেলে কাউসার ও শ্রী সীতরাম দাসের ছেলে শ্রী রবি দাস।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে গোলাকান্দাইর পূর্বপাড়া এলাকায় অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়।

আরও পড়ুন:

এসময় কাউসারের বাড়ীতে প্রবেশ করলে কাউসার যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেসহ কয়েকজন পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে কাউসার ও তার সহযোগী শ্রী রবি দাসকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি পাইপগান, একটি খেলনার পিস্তল ও একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

এফএস