তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। পিছন দিকে নিয়ে যেতে চায়। এটা এমন একটা দল যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাইনা। আমরা সামনের দিতে যেতে চাই মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে।’
আরও পড়ুন:
বিএনপির মহাসচিব বলেন, ‘জামায়াতে ইসলামীর ব্যাপারটাই এমন তারা মহিলাদের কাজ করতে দিতে চায়না। তারা বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কেন? গার্মেন্টসে যারা কাজ করে তাদের বলে দিছে পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে দেয়া হবেনা।’
এসময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন ও আগামী নির্বাচনে ধানের শীর্ষে ভোট চান।





