আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে বানোয়াট পোস্ট, দলের পক্ষ থেকে থানায় ডায়েরি

জামায়াতে ইসলামীর লোগো
জামায়াতে ইসলামীর লোগো | ছবি: জামায়াত
0

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক করে নারী ইস্যুতে বানোয়াট পোস্ট দিয়ে বিভ্রান্তি ছড়ানোর হয়েছে। গতকাল (শনিবার, ৩১ জানুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটির কেন্দ্রীয় প্রচারণা বিভাগ। এ ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের অফিসিয়াল এক্স হ্যান্ডল ও দলের আরও বেশকিছু সিনিয়র নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে লক্ষ্য করে সাইবার হামলা হয়। সাময়িকভাবে হামলাকারীরা একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। সেখানে দেয়া পোস্টে নারীদের অবমাননা হয়েছে যা জামায়াত আমিরের মনোভাব ও বক্তব্যের সাথে সাংঘর্ষিক।

আরও পড়ুন:

পরবর্তীতে বিকেল ৫টার কিছু পরে উদ্ধার করা হয় অ্যাকাউন্টটি। এছাড়াও সাধারণ জনগণ, সাংবাদিক এবং সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের জাল খবর, বানোয়াট উদ্ধৃতি এবং ভুল তথ্যের বিরুদ্ধে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে জামায়াতের পক্ষ থেকে।

ইএ