Recent event

আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা; সারা দেশে বাড়তে পারে সামান্য

আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর | ছবি: সংগৃহীত
0

তেঁতুলিয়ায় আজ (শনিবার, ১৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন ৯ দশমিক শূন্য ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া রাতের তাপমাত্রা অপরিবর্তীত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন:

গতকাল (শুক্রবার, ১৬ জানুয়ারি) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল টেকনাফে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

জানানো হয়, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৬ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। ঢাকায় বাতাসের গতি ছিল পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার।

এসএইচ