Recent event

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

পিস্তলসহ আটক যুবক
পিস্তলসহ আটক যুবক | ছবি: এখন টিভি
1

গাজীপুরের টঙ্গীতে এক বিদেশি পিস্তলসহ আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আজ (রোববার, ১১ জানুয়ারি) মধ্য রাতে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ।

গ্রেপ্তারকৃত মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত-আবেদ আলীর ছেলে। তিনি মরকুন পশ্চিমপাড়া জনৈক মিরার বাড়িতে ভাড়া থাকতেন।

আরও পড়ুন:

পুলিশ জানায়, আসন্ন নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক তুহিন মিয়া ও সহকারী উপ পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে মরকুন এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পূর্ব আরিচপুর এলাকায় সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাড়ীর ভাড়াটিয়া সুজনের কক্ষের সিলিং থেকে ইউএসএ ব্র্যান্ডের পিস্তলটি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এএইচ