Recent event

যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে লেবাননে ইসরাইলি হামলা

লেবাননে ইসরাইলি বিমান হামলা
লেবাননে ইসরাইলি বিমান হামলা | ছবি: সংগৃহীত
0

যুদ্ধবিরতির শর্ত ভেঙ্গে লেবাননে নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল। গতকাল (সোমবার, ৮ ডিসেম্বর) গভীর রাতে ইসরাইলি জেট বিমান মাউন্ট সাফি, জবা শহরসহ দক্ষিণাঞ্চলের বেশকিছু এলাকাকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:

সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় ইসরাইলি সেনাবাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর প্রশিক্ষণ কেন্দ্র, রকেট উৎক্ষেপণ স্থান ও ভবনসহ বাহিনীটির সাথে সম্পৃক্ত বেশ কয়েকটি সাইটে হামলা চালিয়েছে।

ইএ