Recent event

২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ

জয়ের পর বাংলাদেশ দল
জয়ের পর বাংলাদেশ দল | ছবি: সংগৃহীত
0

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভারতকে হারালো বাংলাদেশ। গুণে-গুণে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটলো। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে একমাত্র গোলে জয় পেয়েছে বাংলাদেশ। চোট থেকে সুস্থ হয়ে ওঠা মিডফিল্ডার শেখ মোরসালিন একাদশে ফিরেই পেয়েছেন গোলের দেখা। তার এই গোলে দীর্ঘ প্রতীক্ষার জয় পেল বাংলাদেশ।

এর আগে ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর বছরের পর বছর ভারত বধ অধরায় ছিল। আজ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে সেই অপূর্ণতা পূরণ করলেন হামজা-মোরসালিনরা।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে মোরসালিনের গোলে লিড পেয়ে যায় বাংলাদেশ। কাউন্টার অ্যাটাকে মোরসালিন-রাকিব বল দেয়া নেয়া করে ভারতের বক্সে এগিয়ে যান। রাকিব মোরসালিনের উদ্দেশে বল বাড়ান।

গোল দেয়ার পর মোরসালিনের উদযাপন |ছবি: সংগৃহীত

আরও পড়ুন:

ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং গোলপোস্ট থেকে বেরিয়ে আসেন। মোরসালিন অত্যন্ত বুদ্ধিদীপ্তভাবে প্লেসিং করেন গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে। বল জালে জড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের ডাগ আউটে তখন উল্লাসে মাতোয়ারা।

সেই লিড ধরে রেখেই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। তবে ম্যাচের শুরু থেকে আক্রমণে যেতে কিছুটা বেগ পোহাতে হয় বাংলাদেশকে। সফরকারী ভারত ম্যাচের নম্বই এবং অতিরিক্ত আরও ছয় মিনিটে একাধিকবার ডি-বক্সে ঢুকলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি।

সেজু