Recent event

ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করতে সেনা মোতায়েন

কঠোর নিরাপত্তা বলয়ে ট্রাইব্যুনাল
কঠোর নিরাপত্তা বলয়ে ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
0

ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনা মোতায়েন করা হয়েছে। আজ (সোমবার, ১৭ নভেম্বর) সকালের দিকে হাইকোর্ট মাজার সংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে দেখা যায় পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।

ট্রাইব্যুনালে আজ চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষিত হবে। এ মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সেনা মোতায়েনের জন্য সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে চিঠি দেওয়া হয়। সে অনুযায়ী সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালে সেনা মোতায়েন করা হয়।

আরও পড়ুন:

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার রায় ঘোষণা ১১ টার পরপর শুরু হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিষ্ট্রার অফিস তাদের এ তথ্য জানিয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ চার জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি।’

ইএ