বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার।
দণ্ডপ্রাপ্ত নুপুর বেগম (৩৫) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী এবং জসিম খলিফা (৩৬) ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি রোড বিএডিসি অফিসের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক হাজার টাকার ১৯৬টি, ৫০০ টাকার ২০০টি ও ২০০ টাকার পাঁচটি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য দুই লাখ ৯৭ হাজার টাকা।
ঘটনার দিনই ঝালকাঠি থানার এসআই সুবর্ণ চন্দ্র দে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে একই থানার এসআই সিদ্দিকুর রহমান ২০২৪ সালের ৮ জুন বিশেষ ক্ষমতা আইনের ২৫-এ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আরও পড়ুন:
দীর্ঘ শুনানি শেষে আটজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট বনি আমিন বাকলাই।
রায় ঘোষণার সময় আসামি নুপুর বেগম আদালতে উপস্থিত থাকলেও জামিনে থাকা জসিম খলিফা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



