গত ৩১ মে এবং ১ জুন অনুষ্ঠিত প্রো কাবাডির নিলামে শাহানকে ১৩ লাখ রুপির বিনিময়ে কিনে নেয় হারিয়ানা স্টিলার্স। এবার দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক কাবাডি লিগে খেলার সুযোগ পাওয়া শাহানের জন্য একটি বড় অর্জন।
আরও পড়ুন:
শাহ মোহাম্মেদ শাহান দীর্ঘদিন ধরে বাংলাদেশ কাবাডি দলের একজন নির্ভরযোগ্য সদস্য। তার কৌশলগত দক্ষতা তাকে দলের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছে। এ লিগে তার অংশগ্রহণ শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্যই নয়, বরং বাংলাদেশের কাবাডির আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর জন্যও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




 and after images of the Betrawati area in Nepal-320x167.webp)
