Recent event

প্রশ্ন এসেছে বলেই প্রত্যাহার করা হয়েছে: ঢাবি উপাচার্য

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান
উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান | ছবি: সংগৃহীত
0

ডাকসু নির্বাচনে ভোট দেয়ার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে দাবি করেছন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

আরও পড়ুন:

উপাচার্য বলেন, ‘প্রশ্ন এসেছে বলেই একটি কেন্দ্র থেকে আমরা সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিয়েছি।’ তিনি বলেন, ‘নির্বাচনে কারো ন্যূনতম ত্রুটি ধরা পড়লে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এছাড়া ব্যালটে আগে থেকেই দাগ দেয়া ছিল শিক্ষার্থীর এমন অভিযোগের বিষয়ে উপাচার্য বলেন, ‘ভোটার ভোটকক্ষ থেকে বেরিয়ে আসার পরেই বললেন যে, ‘একটি ব্যালটে আগে থেকেই দাগ দেয়া ছিল। যেহেতু তিনি আগে কোনো অভিযোগ করেননি সেখানে তার ব্যালট বদলে দেয়া হয়েছে। সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’ -বিবিসি

এফএস