অভিযানকালে বালু ও পাথর বোঝাই আটটি ইঞ্জিন চালিত স্টিলের বড় নৌকা, দুটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা এবং ১০টি বারকি নৌকা পিয়াইন নদীতে ডুবিয়ে দেয়া হয়েছে।
জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান বিষয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালানো হয়।
অভিযানে ২০টি নৌকা ডুবানোসহ ধ্বংস এবং অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় তিনজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
অবৈধভাবে বালু পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ইউএনও বলেন, ‘জাফলং জিরো পয়েন্টের চুরি হওয়া পাথর উদ্ধার করে এক হাজার ৫০০ ঘনফুটসহ এ পর্যন্ত সর্বমোট ২৫ হাজার ঘনফুট পাথর জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়েছে।’





 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)